মঙ্গলবার (২৯ আগস্ট) সকালে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সোমবার (২৮ আগস্ট) ভোর ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৮৫ হাজার ৫ পিস ইয়াবা, ২৪ কেজি ২০০ গ্রাম গাঁজা, ৬৭ গ্রাম ৯১ পুরিয়া হেরোইন, ৬ বোতল বিদেশিমদ ও ১৫টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়েছে।
আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮টি মামলা দায়ের করা হয়েছে।
এনএইচ





