রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

গতকাল বুধবার (১৮ আগস্ট) সকাল ৬টা থেকে আজ বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ১৩৯ গ্রাম হেরোইন, ২৮ বোতল ফেন্সিডিল, ৩৭ কেজি ৩৮৫ গ্রাম গাঁজা, ৩০ হাজার ৩৭৫ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম আইস জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৩টি মামলা হয়েছে।

এবিএস