কুমিল্লা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকালে বাডিলা সিডমিন নামের কঙ্গোর এক নাগরিককে আটক করেছে বিজিবি। রবিবার দুপুরে বিবির বাজার কোম্পানির গোলাবাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিজিবি সূূত্রে জানা যায়, বাডিলা সিডমিন কুমিল্লা সীমান্তের গোলাবাড়ি এলাকার পিলার ২০৮২/৭-এস হতে আনুমানিক ৫০ গজ কাছের স্থান দিয়ে প্রবেশকালে বিজিবি তাকে আটক করে।
কুমিল্লাস্থ ১০ বিজিবির অতিরিক্ত পরিচালক মো. শহীদুল ইসলাম জানান, আটককৃত ঐ ব্যক্তি কঙ্গোর নাগরিক। তার পিতার নাম বাদিলা ফ্র্যাংক। ভিসা ব্যতীত বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে তাকে আটক করার পর দুপুর পৌনে দুইটার দিকে কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এসএ/ টাইম





