বগুড়ার আদমদীঘিতে সুড়ঙ্গ কেটে সোনালী ব্যাংকের ট্রেজারি শাখার ৩১ লাখ টাকা চুরির ঘটনায় গ্রেপ্তার হওয়া আট আসামির প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার দুপুরে বগুড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত-৩ এর হাকিম আহমেদ শাহরিয়ার তারিক এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা জিজ্ঞাসাবাদের জন্য আসামিদের প্রত্যেকের জিজ্ঞাসাবাদে ১০ দিনের রিমান্ডের আবেদন জানান। শুনানি শেষে আদালত তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আসামিদের মধ্যে চারজন আনসার সদস্য। তাঁরা হলেন মিলন হোসেন, পূর্ণদেব সাহা, রুহুল আমিন ও নজরুল ইসলাম। সোনালী ব্যাংকের ওই শাখায় শুক্রবার রাতে তাঁরা নিরাপত্তার দায়িত্বে ছিলেন। বাকিরা হলেন ব্যাংকের পাশের ফার্নিচার দোকানের মালিক আশরাফুল ইসলাম, শ্রমিক শফিকুল ইসলাম, মো. মৃদুল ও শাহিন হোসেন।
আদমদীঘিতে সোনালী ব্যাংকের ট্রেজারি শাখায় সুড়ঙ্গ কেটে ঢুকে ভল্ট ভেঙে দুর্বৃত্তরা ৩২ লাখ ৫১ হাজার ৯৮৪ টাকা নিয়ে যায়। শনিবার বিকেলে ঘটনাটি ধরা পড়ে। পরে সুড়ঙ্গের মধ্যে এক লাখ ৭২ হাজার ১৮৪ টাকা উদ্ধার করা হয়।
চুরির ঘটনায় সন্দেহভাজন হিসেবে ব্যাংকের নিরাপত্তা প্রহরী চার আনসার সদস্যসহ মোট ১২ জনকে আটক করেছে পুলিশ।
[b]ঢাকা, ১০ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
৮ আসামি পাঁচ দিনের রিমান্ডে
বগুড়ার আদমদীঘিতে সুড়ঙ্গ কেটে সোনালী ব্যাংকের ট্রেজারি শাখার ৩১ লাখ টাকা চুরির ঘটনায় গ্রেপ্তার হওয়া আট আসামির প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার দুপুরে বগুড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত-৩
তাহসিফ হত্যা দ্বীপকে ৭ দিনের রিমান্ডে নিতে চায় পুলিশ
বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় তার বাবার করা হত্যা মামলায় বন্ধু স্থানীয় ছোট ভাই আহমেদ শাহরিয়ার রেজা দ্বীপকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
দুই হত্যা মামলায় ডেভিড ইমন ৭ দিনের রিমান্ডে
চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনকে দুটি হত্যা মামলায় সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বাকলিয়ার ডাবল মার্ডার মামলায় পাঁচ দিন ও আরেক সন্ত্রাসী সরোয়ার বাবলা মার্ডার মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর হয়।
রবীন্দ্রনাথের ছবি মোছার চেষ্টা, আয়াস-সাকিবুল-সুজন-রিমি রিমান্ডে
রাজধানী ঢাকার সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি মোছার চেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’-এর সদস্য সচিব আ ন ম আয়াসসহ চার জনকে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান রিমান্ডে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় জামায়াত নেতা বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতীয় নাগরিক সাত দিনের রিমান্ডে
গুপ্তচরবৃত্তি ও নাশকতায় সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার ভারতীয় নাগরিক রবিউল ইসলামের বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট আইনে করা মামলায় তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।















