ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার সাথে বৈঠকে বসেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
আজ (বুধবার) বেলা ৩টা থেকে প্রধান বিচারপতির খাস কামরায় এ বৈঠক শুরু হয়।
বৈঠকে সাম্প্রতিক সময়ে প্রধান বিচারপতির ছুটি, বিচার বিভাগের স্বাধীনতা ও ভাবমূর্তি রক্ষা এবং উন্নয়নসহ নানা বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছে বিশ্বস্ত সূত্র।
এর আগে গত ৫ অক্টোবর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির সাথে বৈঠকে আইনমন্ত্রী বলেছিলেন- আইন মন্ত্রণালয় হচ্ছে বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের সেতুবন্ধ। তিনি বিচার বিভাগকে সহযোগিতার কোনো কমতি থাকবে না বলে মন্তব্য করেছিলেন।
এমবি





