সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচার কার্যক্রম মুলত স্থবির হয়ে আছে। সরকার দলীয় নবীন বিচারপতিদের আপিল বিভাগে নিতে বিচারপতি নিয়োগ বন্ধ রেখেছে।
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি মিলানায়তনে এক সংবাদ সম্মেলনে আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন এ অভিযোগ করেন।
'সম্প্রতি সংবাদ পত্রে প্রকাশিত আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেন আপিল বিভাগের শুন্য পদে বিচারপতি নিয়োগে সরকার ইচ্ছুক নয়, এবং উচ্চ আদালতে বিচার কার্যক্রম ভালভাবে চলছে।' এ বক্তব্যের তিনি প্রতিবাদ জানান।
লিখিত বক্তব্য তিনি বলেন, বর্তমানে আপিল বিভাগে প্রায় ১৫ হাজার, হাইকোর্ট বিভাগে ৩ লক্ষ মামলা নিষ্পত্তির অপেক্ষায় আছে। ইতোপূর্বে আপিল বিভাগে ৩ জন বিচারপতি অবসরে চলে যাবার পর বেশ কিছু দিন যাবত এপদ গুলো শুন্য রয়েছে। আপিল বিভাগে যদি এগারজন বিচারপতি কর্মরত থাকেন তাহলে তিনটি বেঞ্ঝে দ্রততার সাথে দীর্ঘ দিন ধরে নিষ্পতির জন্য অপেক্ষমান মামলা গুলোর কাযক্রম শেষ হতে পারে।
এছাড়া বিচার বিভাগকে সরকারের নিয়ন্ত্রণের বাহিরে রাখার জন্য বার বার দাবি সত্বেও সুপ্রিমকোর্টের জন্য পৃথক সচিবালয় ব্যবস্থা করা হয়নি। ফলে নিম্ম আদালতের কার্যক্রম নজরদারি করা সুপ্রিমকোর্টের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। তাই স্বাভাবিক ভাবে প্রশাসন থেকে বিচার বিভাগ পৃথক করার মুল উদ্দেশ্য ব্যহত হচ্ছে।
[b]ঢাকা, কেএ ১৮ মে (টাইমনিউজবিডি.কম)// এসআর[/b]
অপরাধ
আপিল বিভাগের বিচার কার্যক্রম স্থবির: খন্দকার মাহবুব
সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচার কার্যক্রম মুলত স্থবির হয়ে আছে। সরকার দলীয় নবীন বিচারপতিদের আপিল বিভাগে নিতে বিচারপতি নিয়োগ বন্ধ রেখেছে।





