দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে ৪৯৫ উপ-সহকারি প্রকৌশলী পদে লোক নিয়োগের বিজ্ঞপ্তি অবৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি তারিকুল হাকিম ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ রায় ঘোষাণা করেন।
আর এ রায়ের ফলে আগামীকাল শুক্রবার অনুষ্ঠিতব্য নিয়োগ পরীক্ষা অবৈধ হবে বলে জানান রিট মামলার সংশ্লিষ্টদের আইনজীবী। আদালতে রিট আবেদনকারীপক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী হাবিবুল ইসলাম ভুইয়া। তাকে সহযোগিতা করেন ওসমান গনি ভুইয়া।
রিট কারীদের আইনজীবী জানান, দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ‘অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী (ইজিপিবি)’ প্রকল্পে কর্মরত ৩৩৪ ব্যক্তির পক্ষে রুহুল আমিন পাপন ও মো. নুরুজ্জামানসহ ১৮৫ জনের যৌথভাবে করা এ রিট আবেদনের শুনানি শেষে উচ্চ আদালত এ রায় প্রদান করেন।
তারা আরও জানান,ইজিপিবি প্রকল্পে ২০১১ সালে উপজেলা ফিল্ড সুপারভাইজার পদে ৩৩৪ জন ডিপ্লোমা প্রকৌশলীকে নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে সরকার ওই প্রকল্পসহ আরও ৪টি প্রকল্প মিলিয়ে বিশ্বব্যাংকের আর্থিক সহযোগিতায় সেপটিনেট সিস্টেম ফর দি ফরেস্ট
(এসএনএসফি) নামে একটি প্রকল্প গ্রহণ করে। বিশ্বব্যাংক নতুন প্রকল্পের জন্য উপসহকারি প্রকৌশলী পদ সৃস্টি করে (৩৩৪ জন ফিল্ড সুপারভাইজার) ইজিপিবির জনবল ও কারিগরি যন্ত্রপাতি নতুন প্রকল্পে নেওয়ার সুপারিশ করে বলে জানান সংশ্লিস্টরা।
এদিকে ওই সুপারিশ উপক্ষো করে অধিদপ্তর গত ২৭ জানুয়ারি ৪৯৫টি উপসহকারি প্রকৌশলী পদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে। এ বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে গত ১৪ ফেব্রুয়ারি ইজিপিবির প্রকল্পের ৩৩৪ জনের পক্ষে ১৮৫ জন রিট আবেদন করেন। হাইকোর্ট গত ১৭ মার্চ ওই বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করেরুল জারি করেন। এ স্থগিতাদেশের বিরুদ্ধে সরকার আপিল বিভাগে যায়। আপিল বিভাগ স্থগিতাদেশ প্রত্যাহার করেন ও হাইকোর্টে রুল নিষ্পত্তির নির্দেশ দেন। এরপর ওই রুলের উপর হাইকোর্টে শুনানি হয়।
উল্লেখ্য আগামীকাল উপসহকারি প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষা হওয়ার কথা রয়েছে।
ঢাকা,একে,১১ সেপ্টেম্বর,টাইমনিউজবিডি.কম,এসআর





