দিনাজপুরের খানসামা উপজেলায় মদ বিক্রির দায়ে এক মাদক ব্যবসায়ীকে ৩ মাসের কারদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
জানা যায়, ৫ এপ্রিল মঙ্গলবার সন্ধা সাড়ে ৭ টার সময় খানসামা উপজেলার সুবর্নখূলি গ্রামে মদ বিক্রি করতে আসে বীরগঞ্জ উপজেলার ধুনট গ্রামের এনতাজ উদ্দিনের পুত্র মো: হাবিবুর রহমান (২৮) ।
এসময় গোপন সংবাদের ভিত্তিতে খানসামা থানার এএসআই নূর ইসলাম ঐ ব্যবসায়ীকে আটক করে থানায় নিয়ে আসে ।
পরে খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিট্রেট মো: সাজেবুর রহমান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেন ।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে এএসআই নূর ইসলাম জানায়, এগুলো আমাদের নিয়মিত অভিযান । মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
এমআইএস।





