দি সিটি ব্যাংক লিমিটেডের সাবেক ৪ কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোবার দুদকের উপ-পরিচালক মো. জুলফিকার আলী এ তলবি নোটিশ পাঠিয়েছেন। আগামী ৫ মার্চ সকা্ল সাড়ে ৯ টায় তাদেরকে দুদক কার্যালয়ে হাজির থাকতে বলা হয়েছে।

নোটিশ প্রাপ্তরা হলেন;দি সিটি ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ের সাবেক হেড অব এসএমই বদরুদ্দৌজা চৌধুরী, সাবেক হেড অব মার্কেটিং সাদাত আহমেদ খান, সাবেক বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার নুরুল আজম মজুমদার ও সাবেক রিলেশন ম্যানেজার এম এম আশিক আল মেহেদী।

জানা যায়, কথিত ব্যবসায়ী ওয়াহিদুর রহমান দেশের ৪টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠান থেকে নামে-বেনামে প্রায় এক হাজার কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করেছেন। আর ওই অভিযোগে দি সিটি ব্যাংক লিমিটেডসহ সব প্রতিষ্ঠানের কর্মকর্তাদের তলব করা হচ্ছে। দুদক ধারাবাহিক ভাবে ওইসব ব্যাংকের কর্মকর্তাদের তলব করছে।

এর মধ্যে ঋণ জালিয়াতি ও আত্মসাতের তালিকায় রয়েছে, বেসিক ব্যাংক থেকে ৭৬৭ কোটি টাকা, আইসিবি ইসলামী ব্যাংক থেকে ১০০ কোটি, বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে ১৫২ কোটি, দি সিটি ব্যাংক থেকে ছয় কোটি এবং আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি থেকে দুই কোটি ৪০ লাখ টাকা।
আর এ ঋণের নামে আত্মসাৎ করেন কথিত ব্যবসায়ী ওয়াহিদুর রহমান বিভিন্ন ভুয়া ও বেনামী প্রতিষ্ঠানের নামে।
একে