শুক্রবার (৪ মার্চ) বিকেল ৪টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
আব্দুল হামিদ জানান, ডিভাইন গ্রুপের ফেব্রিক্স কারখানার শেড থেকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কালিয়াকৈর, কাশিমপুর ডিবিএল, ডিইপিজেড ও মির্জাপুরসহ আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এমআই





