শনিবার (৩ অক্টোবর) বিকেল ৩টার দিকে ডেগের চালার ফকির মার্কেট এলাকার মেট্রিক্স গার্মেন্টসে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, কারখানাটি আটতলা ভবনে অবস্থিত। ভবনটির তৃতীয় তলায় আগুন লাগে।

তিনি বলেন, খবর পাওয়ার পর পাঁচ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বিকেল সোয়া ৪টার দিকে সেখানে নয়টি ইউনিট আগুন নেভানোর কাজে যুক্ত ছিল।

আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি ভবনের ভেতরে কেউ আটকা পড়েছেন কি না, তা দেখতে উদ্ধার কার্যক্রমও চালাচ্ছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, বিকেল সোয়া ৪টা পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এস