রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাতে আহত করেছে ছিনতাইকারীরা।২৩ আগস্ট শনিবার ভোররাতে বিশ্ববিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।আহতরা হলেন ২য় বর্ষের শিক্ষার্থী অভি চাকমা (২২) ও কঙ্কন চাকমা (২১)। তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে অভির অবস্থা আশঙ্কাজনক।
আহতদের স্বজন ফার্জেন্ট তরুণ জানান, অভি ও কঙ্কনের গ্রামের বাড়ি রাঙামাটির বাঘাইছড়িতে। তারা বিশ্ববিদ্যালয়ের হলে থাকেন। প্রতিদিনের মতো রাত জেগে পড়াশোনা করছিলেন তারা। গত রাত ৩টার দিকে তারা চা খেতে বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তায় যান। এসময় সাদা প্রাইভেট কারে ৩/৪ জন ছিনতাইকারী তাদের গতি রোধ করে এবং কঙ্কনের হাতে কোপ দিয়ে মানিব্যাগ নিয়ে নায়।
তখন অভি এগিয়ে এসে প্রতিবাদ করলে তাকে এলোপাথারি ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা পালিয়ে যায়। এতে অভির নাড়িভুড়ি বের হয়ে যায়।পরে সহপাঠী ও স্থানীয়রা মিলে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এদিকে রাজধানীর বাসাবোতেওভাব্রিজের গোড়ায় আবুল হাশেম (৩৫) নামে এক প্রাইভেটকারচালককে কুপিয়েছে ছিনতাইকারীরা।আবুল হাশেমের বাসা পূর্বরাজারবাগ এলাকায়।
আহত আবুল হাশেম জানান,শনিবার সকাল সাড়ে ৫টার দিকে মালিকের বাসায় হেটে যাচ্ছিলেন তিনি। বাসাবোতে ওভার ব্রিজের গোড়ায় পৌঁছলে ৩/৪ জন ছিনতাইকারী তার পথরোধ করে ১৫শ’ টাকা ও মোবাইল সেট ছিনিয়ে নেয়। এসময় তিনি চিৎকার করলে ছিনতাইকারীরা তার বামপায়ে কুপিয়ে পালিয়ে যায়।
ঢাকা, ২৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেইউ,





