মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) স্বশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন হাইকার্ট। আগামী ৫ জানুয়ারি হাজির হয়ে তাকে স্থানীয় ইছামতি ও ধলেশ্বরী নদী দখল সংক্রান্ত বিষয়ে নথিপত্র দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার এক আবেদনের শুনানি শেষে বিচারপতি কাজী রেজা উল হক ও বিচারপতি আবু তাহের মোঃ সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরশেদ।
জানা যায়, গত ২ জুন একটি পত্রিকায় প্রকাশিত ‘নদী দখল করে মার্কেট নির্মাণ’ সংক্রান্ত একটি সংবাদ যুক্ত করে রিট করলে গত ২১ অক্টোবর হাইকোর্ট নদী ভরাটের কাজ বন্ধ করতে সাত দিনের মধ্যে পদক্ষেপ নিতে নির্দেশ দেন।
কিন্তু নির্দেশ পালন না করায় বিবাদীদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হলে আজ হাইকোর্ট সিরাজদিখান উপজেলার নির্বাহী কর্মকর্তাকে তলব করে আদেশ দেন।
জেএ





