ধর্ষণ মামলায় ক্রিকেটার রুবেল হোসেনকে চার সপ্তাহের আগামজামিন দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে তাকে ওই সময়ের মধ্যে নিম্নআদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।
সোমবার বিচারপতি সৈয়দ এবি মাহমুদুল হক এবং বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্টবেঞ্চ এআদেশ দেন।
আদালতে রুবেলের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শম রেজাউল করিম।
এর আগে নারী ও শিশু নির্যাতন মামলায় আগাম জামিন নিতে সোমবার হাইকোর্টে আবেদন করেন ক্রিকেটার রুবেল।
গত শনিবার জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মিরপুর মডেল থানায় মামলা করেন অভিনেত্রী হ্যাপি নাজনীন।
মামলায় রুবেল হোসেনের বিরুদ্ধেবিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার হ্যাপিকে ধর্ষণের অভিযোগ আনা হয়।
জেআই





