জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে আদালতে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বৃহস্পতিবার (৮ জুন) বেলা ১১টার দিকে রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদ্রাসার মাঠে স্থাপিত ঢাকার ৫ নং বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালতে উপস্থিত হন তিনি।
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার আত্মপক্ষ সমর্থন ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আত্মপক্ষ সমর্থনের অসমাপ্ত বক্তব্য দেয়ার জন্য এ দিন ধার্য রয়েছে। তার আইনজীবী সানাউল্লাহ মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ২০১০ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে টাকা লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০০৮ সালে জিয়া অরফানেজ ট্রাষ্ট দুর্নীতির মামলা দায়ের করা হয়।





