ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)-তে দ্বিতীয়বার ভর্তির সুযোগ কেন দেওয়া হবেনা জানতে চেয়ে যে রিট করা হয়েছেলো তার রায় আগামীকাল বুধবার দেওয়া হবে বলে জানিয়েছেন হাইকোর্ট।

আজ (মঙ্গলবার) চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মোঃ ইজারুল হক আকন্দের বেঞ্চ এই দিন ধার্য করেন।

এর আগে ১৬ মার্চ এক রিট আবেদনের শুনানি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

মিনারা বেগম ও রুহুল আমিনসহ ভর্তিচ্ছুদের ২৬ জন অভিভাবক এই রিট আবেদনটি দায়ের করে।

এআই/