বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বিচারিক আদালতে অভিযোগ গঠন করে দেয়া আদেশকে অবৈধ দাবি করে রোববার দেশের সকল বারে বিক্ষোভ করবে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
একই সঙ্গে অভিযোগ গঠনকারী বিচারক বাসুদেবের বেআইনি আচরণ তদন্তে প্রধান বিচারপতির নিকট দাবি জানিয়েছে এ আইনজীবী সংগঠনটি।শনিবার সুপ্রিম কোর্টের দক্ষিণ হলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফোরামের সভাপতি ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া এ কর্মসূচি ঘোষণা করেন।এছাড়া অভিযোগ গঠনের প্রতিবাদে আগামী ২৪ মার্চ দেশের সকল বারে কালো পতাকা, ২৫ মার্চ মানববন্ধন এবং ২৭ মার্চ প্রতিবাদ সভার কর্মসূচির ঘোষণা করা হয়।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট এ জে মোহাম্মদ আলী, বর্তমান সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, এডভোকেট সানাউল্লাহ মিয়া, নাসির উদ্দিন আহমেদ অসীম, রাগিব রউফ চৌধুরি প্রমুখ।এর আগে গত ১৯ মার্চ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদেশ দেন ঢাকার বিশেষ জজ-৩ এর বিচারক বাসুদেব রায়।
[b]ঢাকা, ২২ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]
সকল বারে বিক্ষোভ করবে আইনজীবী ফোরাম
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বিচারিক আদালতে অভিযোগ গঠন করে দেয়া আদেশকে অবৈধ দাবি করে রোববার দেশের সকল বারে বিক্ষোভ করবে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। একই সঙ্গে অভিযোগ গঠনকারী বিচারক বাসুদেবের বেআইনি আচরণ তদন্তে প্রধান বিচারপতির
উপনির্বাচনে ভোট কারচুপির অভিযোগে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ব্যাপক অনিয়ম, কারচুপি, পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া এবং প্রধান নির্বাচনি এজেন্টদের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ তুলেছে ১১ দলীয় ঐক্যজোট। এসব অভিযোগে নির্বাচন প্রত্যাখ্যান করে শনিবার বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছে জোটটি।
গণমাধ্যমে রাষ্ট্রীয় অর্থায়নের পরিকল্পনার বিরুদ্ধে চেক প্রজাতন্ত্রে ব্যাপক বিক্ষোভ
চেক প্রজাতন্ত্রে রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত গণমাধ্যমের অর্থায়নব্যবস্থা পরিবর্তনের সরকারি পরিকল্পনার প্রতিবাদে রাজপথে নেমেছেন হাজার হাজার মানুষ। তাদের অভিযোগ, এই উদ্যোগের মাধ্যমে সংবাদমাধ্যমের স্বাধীনতা খর্ব করার চেষ্টা করছে সরকার।
বিক্ষোভ মোকাবিলায় ফ্রান্সজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন
ফ্রান্সে চলমান বিক্ষোভ ও সহিংসতা মোকাবিলায় দেশজুড়ে ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করেছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকার। শনিবার (২৪ অক্টোবর) বিক্ষোভকারীদের কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী প্যারিসসহ বিভিন্ন শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, অশ্বারোহী ইউনিট, হেলিকপ্টার, ড্রোন, সাঁজোয়া যান ও জলকামান প্রস্তুত রাখা হয়েছে।
ফ্রান্স ও ইতালিতে বিক্ষোভে ভাঙচুর করলে দায় নিতে হবে অভিভাবকদের
ফ্রান্স ও ইতালিতে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, জ্বালানির সংকট এবং সরকারি ব্যয় কমানোর পরিকল্পনার প্রতিবাদে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এসব বিক্ষোভে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এতে জড়িত তরুণদের অভিভাবকদের আর্থিক দায়বদ্ধতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে দুই দেশের সরকার। ইতালিতে এ বিষয়ে নতুন পদক্ষেপ অনুমোদন করা হয়েছে। ফ্রান্সেও একই ধরনের একটি খসড়া আইন নিয়ে আলোচনা হবে ২৭ অক্টোবর।
ফ্রান্সে বিক্ষোভ দমনে সেনাবাহিনী মোতায়েন
ফ্রান্সে নতুন করে বিক্ষোভ ও সহিংসতার আশঙ্কায় পুলিশি নিরাপত্তা জোরদারের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছে সরকার। আগামী শনিবারের বিক্ষোভকে সামনে রেখে নেওয়া হচ্ছে বিশেষ প্রস্তুতি। গত সপ্তাহান্তে সহিংসতা ও লুটপাট ঠেকাতে ব্যর্থতার কথাও স্বীকার করেছে সরকার।
















