যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল ও যুগান্তর পত্রিকার সাংবাদিক হেলাল উদ্দিনের বিরুদ্ধে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) করা সাধারণ ডায়েরি (জিডি) তদন্তের নির্দেশ দিয়েছেন ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালত।

বৃহস্পতিবার(১০ ডিসেম্বর) রমনা থানার পুলিশ পরিদর্শক মো. আলী হোসেন সাধারণ ডায়েরিটি তদন্তের জন্য আদালতের অনুমতি চেয়ে আবেদন করেন। মহানগর হাকিম জাহাঙ্গীর হোসেন তা মঞ্জুর করেন

আদালতের আদেশে বলা হয়, তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করে তদন্ত কর্মকর্তাকে আগামী ৭ জানুয়ারি বিষয়টি আদালতকে অবহিত করতে হবে।

এনবিআর-এর চেয়ারম্যান এবং কর্মকর্তা-কর্মচারীদের জীবন ও সম্মানহানির আশঙ্কা করে যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল এবং এই গ্রুপের পত্রিকা যুগান্তর-এর সাংবাদিক হেলাল উদ্দিনের বিরুদ্ধে গতকাল বুধবার সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

এনবিআরের পক্ষে রমনা মডেল থানায় জিডিটি করেন এনবিআরের দ্বিতীয় সচিব (বোর্ড প্রশাসন) এ এইচ এম আবদুল করিম। জিডি নম্বর-৬২৪।

এমকে