বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানি আগামী ১৭ আগস্ট পর্যন্ত মুলতবি করা হয়েছে।
আজ সোমবার ঢাকার বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালত এ দিন ধার্য কেরন।
আজ খালেদা জিয়ার আইনজীবী আবদুর রেজাক খান চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার প্রথম অনুসন্ধানকারী কর্মকর্তা নূর আহমেদকে আংশিক জেরা কেরন। নূর আহমেদ তার অনুসন্ধান প্রতিবেদনে উল্লেখ করেছেন, খালেদা জিয়ার বিরুদ্ধে অনুসন্ধানে দুর্নীতির কোনো তথ্য পাওয়া যায়নি।
অন্যদিকে বেগম খালেদা জিয়ার জামিন বাতিলের বিষয়ে আজ আদেশের দিন ধার্য থাকলেও আদালত সে বিষয়ে কোনো আদেশ দেননি। গত ৩ আগস্ট খালেদা জিয়ার জামিন কেন বাতিল করা হবে না- তার কারণ দর্শানোর জন্য আইনজীবীদের নির্দেশ দেন আদালত।
আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন প্রবীণ আইনজীবী জমিরউদ্দিন সরকার, আবদুর রেজাক খান, এজে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন, মাহবুবউদ্দিন খোকন, সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, জাকির হোসেন ভূইয়া প্রমুখ।
এ দিকে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ন্যায়বিচার না পাওয়ার শঙ্কায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারিক কার্যক্রম পরিচালনায় ফের আদালত পরিবর্তনের জন্য হাইকোর্টে আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
আজ বিচারপতি মো. শওকত হোসেন ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এমবি





