বহিষ্কৃতরা হলেন- শাহআলী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক খলিল চৌধুরী, সি-ব্লক ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য হাফিজুর রহমান শুভ্র।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে বিএনপির সহ-দপ্তর সম্পাদক মনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, অনৈতিক কার্যকলাপসহ সংগঠন বিরোধী কর্মকাণ্ডের জন্য ঢাকা মহানগর উত্তর-শাহআলী থানা বিএনপির যুগ্ম আহবায়ক খলিল চৌধুরী, সি-ব্লক ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য হাফিজুর রহমান শুভ্রকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের দলীয় পদ থেকে বহিস্কার করা হয়েছে।

এমএম