সোমবার (৫ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান আইনমন্ত্রী আনিসুল হক।
আরেক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, বর্তমানে দেশের আদালতগুলোতে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত ৩৬ লাখ ৭০ হাজার ৬৭০টি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে দেওয়ানি মামলা ১৫ লাখ ৮৪ হাজার ১৬০টি এবং ফৌজদারি মামলা ২০ লাখ ৮৬ হাজার ৫১০টি। সর্বোচ্চ মামলা ঢাকায় ৫ লাখ ৪৪ হাজার ৩৩টি এবং সর্বনিম্ন খাগড়াছড়িতে ৬ হাজার ৬৩০টি মামলা চলমান রয়েছে।
নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য মোরশেদ আলমের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, সরকার বিচারপ্রার্থীদের ভোগান্তি লাঘবে একটি আধুনিক বিচার বিভাগ প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে নিরলসভাবে কাজ করছে। সরকারের গৃহীত পদক্ষেপ বাস্তবায়ন হলে সারাদেশে বিচারাধীন মামলার সংখ্যা একটি সহনীয় পর্যায়ে নেমে আসবে এবং মামলা দ্রুত নিষ্পত্তি হবে।
এবি





