বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ের (বিজি প্রেস) ম্যানেজার এ কে এম জসিম উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি এবং প্রায় ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার কমিশন এ অভিযোগটি অনুসন্ধান করে প্রতিবেদন দাখিল করতে দুদকের উপ সহকারী পরিচালক এ কে এম বজলুর রশীদকে দায়িত্ব দিয়েছে।

দুদকের উপ-পরিচালক মো. আব্দুল হাইয়ের তত্ত্বাবধানে অনুসন্ধানী কর্মকর্তাকে দ্রুত প্রতিবেদন কমিশনে জমা দিতে বলা হয়েছে।

জানা যায়, ওয়েস্টেজ মালামাল সরবরাহের নামে বিজি প্রেসের ম্যানেজার এ কে এম জসিম উদ্দিন ৩ লাখ ৮৯ হাজার টাকা নিজের কাছে রাখেন। কিন্তু ওই টাকা পরবর্তী আর সরকারের ফান্ডে জমা করা হয়নি।

একে