ফেসবুক লাইভ ভিডিওতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার (২০ অক্টোবর) চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা থেকে তাকে আটক করা হয়।

আটক ওই যুবকের নাম মো: শিহাব উদ্দিন। তিনি হাজীগঞ্জ উপজেলার বাসিন্দা।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জোবায়ের সৈয়দ বলেন, বৃহস্পতিবার রাতে উপজেলা থেকে তাকে আটক করা হয়েছে।

ওসি বলেন, শুক্রবার (২১ অক্টোবর) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘটনার বিস্তারিত জানানো হবে।

এবিএস