সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের ‘ডিফেন্স ক্যাজুয়ালটি অ্যানালাইসিস সিস্টেম’ (ডিসিএএস) পোর্টালে সম্প্রতি নতুন করে দুই সেনাসদস্যের মৃত্যুর তথ্য যুক্ত করা হয়েছে।

পোর্টালের তথ্য অনুযায়ী, ইরানের সঙ্গে যুদ্ধে শত্রুপক্ষের হামলায় প্রাণ হারিয়েছেন ১১ জন মার্কিন সেনা। অন্যদিকে দুর্ঘটনা, অসুস্থতাসহ যুদ্ধবহির্ভূত বিভিন্ন কারণে মারা গেছেন আরও ১২ জন। সব মিলিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ জনে।

দ্য ওয়াশিংটন পোস্টকে দেওয়া তথ্য অনুযায়ী, সম্প্রতি তালিকায় যুক্ত হওয়া দুজনই বিমানবাহিনীর সদস্য। তাঁদের একজন অসুস্থতায় মারা গেছেন। অন্যজনের মৃত্যুর কারণ এখনো নির্দিষ্ট করা হয়নি। এ বিষয়ে তদন্ত চলছে।

পেন্টাগনের তথ্যভান্ডারে নতুন মৃত্যুর ঘটনাগুলো ‘ওভারসিজ অপারেশনস’ শাখার অধীনে নথিভুক্ত করা হয়েছে।

গত মে মাসে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানে সামরিক অভিযান শেষ হওয়ার ঘোষণা দেওয়ার পর পেন্টাগন ‘অপারেশন এপিক ফিউরি’ নামটি ব্যবহার বন্ধ করে। এরপর থেকে সংশ্লিষ্ট মৃত্যুর তথ্য ‘ওভারসিজ অপারেশনস’ শাখায় সংরক্ষণ করা হচ্ছে।

সূত্র: সিবিএস নিউজ

এস