যমুনা ব্যাংক কুমিল্লা শাখার ম্যানেজার মোশাররফ হোসেনকে (৫০) খোঁজে পাচ্ছে না তার পরিবার।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় অফিস থেকে ফেরার পথে তাকে অপহরণ করা হয় বলে অভিযোগ পরিবারের। আজ শুক্রবার অজ্ঞাত স্থান থেকে ফোনে মুক্তিপণ হিসেবে এক কোটি টাকা দাবি করা হয়েছে। এ ব্যাপারে কোতোয়ালী থানায় একটি জিডি করেছে পরিবার।

তবে একটি সূত্র জানিয়েছে, এই ম্যানেজারের বিরুদ্ধে অর্থ আত্মসাতসহ নানা অভিযোগ রয়েছে। গত বুধবার তাকে হেড অফিসে বদলির অর্ডার এসেছে। তিনি নিজেই আত্মগোপনে গিয়ে অপহরণের ‘নাটক’ সাজাতে পারেন।

এম আর