অধ্যাপক আনিসুজ্জামানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। হুমকির বিষয়ে গুলশান থানায় মঙ্গলবার রাতে গুলশান থানায় তিনি একটি জিডি করেছেন।
অধ্যাপক আনিসুজ্জামান বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে তার মোবাইল ফোনে একটি এসএমএস আসে। যেটি তিনি সাড়ে ৫টার দিকে দেখেছেন। ম্যাসেজটি ইংরেজিতে লেখা।
সেটির সারমর্ম হচ্ছে- আমি ব্লগারদের কেন সমর্থন করি এবং অন্যদের মতো চাপাতির আঘাতে মরতে চাই কি না।
জিডির বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার অফিসার্স ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম।
এসএইচ





