মো. মোস্তফা খান নামে বাংলাদেশ বিমানের এক গাড়ি চালককে আটক করেছে বিমান বন্দর আর্মড পুলিশ ব্যাটেলিয়ন (এপিবিএন)।

মঙ্গলবার সকাল ১১টার দিকে ১০৫ বোতল বিদেশি মদসহ বিমান বন্দর হ্যাঙ্গার গেট এলাকা থেকে তাকে আটক করা হয়।

এপিবিএন’র সিনিয়র এএসপি আলমগীর হোসেন শিমুল বলেন, বিমান বন্দর থেকে উড়োজাহাজ পর্যন্ত একটি সাদা রঙের (ঢাকা মেট্রো-চ ৫১-৫১২২) মাইক্রোবাসে যাত্রীদের আনা-নেয়ার কাজ করতেন মোস্তফা। সন্দেহজনক আচরণের কারণে তার শরীরে তল্লাশি চালানো হলে মোট ১০৫ বোতল বিদেশি মদ উদ্ধাকর করা হয়।

ঢাকা,৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ