লক্ষ্মীপুরে স্কুলছাত্রী ধর্ষণের পর হত্যা মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১০ জনের মধ্যে ৮ জনের দণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।

ওই স্কুলছাত্রীর নাম স্মৃতি নাথ সীমা।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

এছাড়া নিম্ন আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

এমবি