অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য আবদুর রহমান বদির জামিন বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

মঙ্গলবার আপিল বিভাগের জ্যেষ্ঠ্য বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে ৪ সদস্যের বেঞ্চ দুদকের আবেদন নিষ্পত্তি করে এ আদেশ দেন।

দৈনিক ডেইলি স্টারে যে ধরনের মন্তব্য ছাপা হয়েছে তা থেকে ভবিষ্যতের জন্য বদিকে সতর্ক করে দেয়া হয়েছে।

আদালতে শুনানি করেন এডভোকেট মতিন খসরু। অন্যদিকে দুদকের পক্ষে ছিলেন এডভোকেট খুরশিদ আলম।

এর আগে ২ নভেম্বর চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী দুদকের করা আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের পুর্ণাঙ্গ বেঞ্চে পাঠান।

দুদকের দায়ের করা অবৈধ সম্পদ অর্জনের মামলায় সরকার দলীয় সংসদ সদস্য বদিকে ৬ মাসের জামিন দিয়ে ছিলেন বিচারপতি সৈয়দ এবি মাহমুদুল হক ও বিচারপতি আকরাম হোসেন চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।

পরে ২৮ অক্টোবর দুদকের পক্ষ থেকে বদির জামিন স্থগিত চেয়ে একটি আবেদন আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে জমা দেয়া হয়।

কেএ/ কেএইচ/ এআর