পাবনা বিজ্ঞান কলেজের অধ্যক্ষ মো:কফিল উদ্দিন ও তার স্ত্রী মাহমুদুন্নাহারের স্থাবর অস্থাবর সম্পদের বিবরণী চেয়ে নোটিশ পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সম্প্রতি দুদকের উপপরিচালক সৈয়দ ইকবাল হোসেন ২০০৪ সালের দুদক আইন  ২৬ (১) ধারায় ৭ কার্য দিবসের মধ্যে ওই দম্পতিকে সম্পদ বিবরণী জমা দেয়ার জন্যর নোটিশ পাঠিয়েছেন।
ওই নোটিশে নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী জমা দিতে ব্যর্থ হলে ২০০৪ সালের দুদক আইন ২৬ (২) ধারা মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে।
নোটিশটি অধ্যক্ষ মো:কফিল উদ্দীন ও তার স্ত্রীর স্থায়ী ঠিকানা পাবনা জেলার বেড়া উপজেলার নয়ানপুর গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।
[b]ঢাকা, একে, ২৭ এপ্রিল(টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]