রাজধানীর গুলশান থানায় দায়ের করা চাঁদাবাজির মামলায় তারেক রহমানের পিএস মিয়া নুর উদ্দিন অপুকে ৬ মাসের জামিন দিয়েছে হাইকোর্টে ।
সোমবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মাহমুদুল হকের সমন্বয়ে গঠিত অবকাশকালীন বেঞ্চ এ আদেশ দেন। আদালতে অপুর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও সগির হোসেন লিয়ন।
এর আগে অপু গত ১৮ জুন গুলশান থানার চাঁদাবাজির মামলায় আত্মসমর্পণ করলে ঢাকা মহানগর হাকিম আতাউল হক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
চাঁদাবাজির অভিযোগে ঠিকাদার আমিন আহমেদ ২০০৭ সালের ৮ মার্চ গুলশান থানায় মামলাটি দায়ের করেন। গত ১৯ জুন রমনা থানায় দুদকের দায়ের করা এক মামলায় অপুকে গ্রেফতার দেখানো হয়েছে।
ঢাকা, কেএ, ১৮ আগষ্ট, টাইমনিউজবিডি.কম





