গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৫ হাজার ৫১৮ পিস ইয়াবা, ১২১ গ্রাম হেরোইন ও ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশেরর নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার (২৯ আগস্ট ২০২২) সকাল ৬টা থেকে আজ মঙ্গলবার (৩০ আগস্ট ২০২২) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা দায়ের করা হয়েছে।
সূত্র : ডিএমপি নিউজ।
এইচএন





