রোববার (২০ আগস্ট) ডিএমপির মিডিয়া সেলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানিয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার (১৯ আগস্ট) সকাল ৬ টা থেকে আজ সকাল ৬ টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদক দ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের হেফাজত থেকে ৮৮৯১ পিস ইয়াবা, ৫ কেজি ৯০৫ গ্রাম গাঁজা, ১২.৫ গ্রাম হেরোইন, ১১ বোতল ফেন্সিডিল ও ১০০ বোতল দেশি মদ জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫ টি মামলা করা হয়েছে।

এন