৯৯৯ সূত্রে জানা যায়, সোমবার রাতে রিং রোড এলাকার এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে জানান যে, তাদের এলাকার এক শিশুকে এক ব্যক্তি ধর্ষণের চেষ্টা করেছে। ৯৯৯ কলটেকার কনস্টেবল সুজন কলটি রিসিভ করেন এবং পুলিশ ডিসপাচার এসআই মো. আওলাদ হোসেন কলার ও সংশ্লিষ্ট থানার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটিকে অভিযুক্ত নুরুল আফসার একটি দোকানে পান আনতে পাঠান। শিশুটি পান নিয়ে তার বাসায় গেলে অভিযুক্ত ব্যক্তি শিশুটির স্পর্শকাতর স্থানে হাত দেন। শিশুটির চিৎকারে তার বাবা-মা ও প্রতিবেশীরা দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করেন।
সংবাদ পেয়ে কক্সবাজার সদর থানার পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত নুরুল আফসারকে গ্রেপ্তার করে। তবে পুলিশ পৌঁছানোর আগেই উত্তেজিত এলাকাবাসীর গণপিটুনিতে তিনি আহত হন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়ানেধীন রয়েছে।
এমএম