জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
গতকাল বুধবার রাত একটার দিকে বেসরকারি মোবাইল ফোন অপারেটর এয়ারটেলের ০১৬২৯৯৬৭৫৫১ নম্বর থেকে একটি খুদেবার্তায় এই হুমকি দেওয়া হয়। খুদেবার্তায় লেখা ছিল ‘Death keeps no calendar, and Ansatullah knows no time!’।
জানতে চাইলে আনু মুহাম্মদ বলেন, রাতে তাঁর ফোনে এই বার্তাটি আসে। তিনি বলেন, এ ব্যাপারে এখনো কোনো সাধারণ ডায়েরি থানায় করা হয়নি। তবে পরিচিতজনেরা জিডি করতে পরামর্শ দিয়েছেন।
জারিফ





