অনুমোদনহীনভাবে খোলা বাজারে পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিন বিক্রির অভিযোগে এক মুদি দোকানিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নয়াকান্দি বাজারে সোমবার বিকালে এ অভিযান চালানো হয়। সাজাপ্রাপ্তের নাম সাইফুল ইসলাম (২৮)। সে উপজেলার দক্ষিণ লুধুয়া গ্রামের মো. বিল্লাল হোসেন পাটোয়ারীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মফিজুল ইসলাম।

সাইফুলের দোকানে পেট্রল ডিজেল বিক্রির লাইসেন্স না থাকায় বিস্ফোরকদ্রব্য আইনে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন আদালত। অনাদায়ে আরো এক মাসের কারাবাসের রায় দেন।

এআর