মাদক মামলায় প্রযোজক নজরুল ইসলাম রাজ ও তার সহযোগী সবুজ আলীকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ শুক্রবার ( ১৩ আগস্ট ) বিকেল সোয়া ৩টার দিকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডল এ আদেশ দেন।
গত ১০ আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস মাদক মামলায় দু’দিন আর পর্নোগ্রাফি মামলায় তাদের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে ৫ আগস্ট তাদের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ।
উল্লেখ্য, গত ৪ আগস্ট রাতে রাজ ও তার সহযোগী সবুজ মিয়াকে বনানীর বাসা থেকে মাদক ও সিসা সেবনের সরঞ্জামসহ আটক করে র্যাব। এছাড়া তাদের বাসা থেকে পর্নোগ্রাফি সম্পর্কিত সরঞ্জামও উদ্ধার করা হয়।
৫ আগস্ট রাতে রাজধানীর বনানী থানায় র্যাব তাদের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করে। এছাড়া রাজের বিরুদ্ধে মাদক আইনেও একটি মামলা দায়ের করা হয়।
গত ৬ আগস্ট বনানী থানার পর্নোগ্রাফি মামলার এজাহার আদালতে পৌঁছায়।
এরপর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এজাহার গ্রহণ করে মামলাটি তদন্ত করে আগামী ১৫ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
এইচএন





