নারায়নগঞ্জে বিপুল পরিমাণ কারেন্ট জাল আটক করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলাস্থ কোস্ট গার্ড স্টেশন পাগলার স্টেশন কমান্ডার সাব লেফটেন্যান্ট হাসানুর রহমান এর তত্ত্বাবধানে টীম লিডার এম খলিলুর রহমান, চীফ পেটি অফিসার এবং লুৎফর রহমান, পেটি অফিসার এর নেতৃত্বে একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে বুড়িগঙ্গা নদীর সদর ঘাট এলাকায় অভিযান চালিয়ে মালিকহীন একটি পন্টুন হতে ৭,৮২,১০০ বর্গমিটার অবৈধ কারেন্ট জাল আটক করেছে।

রবিবার(২০ ডিসেম্বর) গভীর রাতে এসব কারেন্ট জাল আটক করা হয়। আটককৃত অবৈধ কারেন্ট জালের আনুমানিক মূল্য ১ কোটি ৫৬ লাখ ৪২ হাজার । আটককৃত অবৈধ কারেন্ট জালগুলো আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা জেলা মৎস্য কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়।

হস্তান্তরকৃত   কারেন্ট জাল আজ সোমবার  ঢাকা জেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে পুড়িয়ে বিনষ্ট করা হয়। কোস্ট গার্ড স্টেশন পাগলার স্টেশন কমান্ডার বলেন, আগামী দিনগুলোতেও বাংলাদেশ কোস্ট গার্ডের এ অভিযান অব্যাহত থাকবে। নিরাপদ জলসীমা নিশ্চিতকরণ ও পরিবেশ সুরক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড অঙ্গীকারাবদ্ধ।

এমএ