দক্ষিণ কেরানীগঞ্জে মাদরাসা ছাত্র আবু রায়হান ওরফে রানা (১০) হত্যার প্রধান আসামিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা পুলিশ।

এ বিষয়ে বিস্তারিত জানাতে মঙ্গলবার বেলা ২টায় ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন আহবান করা হয়েছে।

এর আগে সোমবার ভোরে কেরানীগঞ্জের পূর্ব আগানগরে তাহফিজুল কুরআন নূরানী হাফেজি মাদরাসার রান্নাঘর থেকে ওই শিশু শিক্ষার্থীর গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত রায়হান ওই মাদরাসার হেফজ বিভাগের দ্বিতীয় শ্রেণীর আবাসিক ছাত্র।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মাদরাসার শিক্ষক মাওলানা আবিদুর রহমান, দারোয়ান মো: কাউছার ও মো: আব্দুল মজিদ এবং মাদরাসার বাবুর্চি মো: শাহ আলম ওরফে সালাউদ্দিনসহ নয়জনকে আটক করে।

এআর