বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলার নথি এবং দুদকের দেয়া অব্যাহতিপত্র তলব করতে হাইকোর্টে খালেদা জিয়ার আইনজীবীর করা পৃথক দুটি আবেদনের শুনানি আজ।

গতকাল মঙ্গলবার খালেদা জিয়ার পক্ষে আবেদনটি করেন তার আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী ও অ্যাডভোকেট জাকির হোসেন।

একই আদালতে বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা বাতিল বিষয়ে প্রায় ৭ বছর আগে জারি করা রুলের ওপর শুনানি চলছে।

এর আগে ২০০৮ সালে খালেদা জিয়া মামলাটি বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন।

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি উত্তোলন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে ঠিকাদার নিয়োগে অনিয়ম এবং রাষ্ট্রের ১৫৮ কোটি ৭১ লাখ টাকা ক্ষতি ও আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি শাহবাগ থানায় মামলা করে দুদক।

এআই