চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়েছেপুলিশ। এ সময় মহিলাসহ ৪ জনকে আটক করা হয়।
সোমবার রাতে এ অভিযান চালানো হয় বলে জানা যায়।
পুলিশ জানায়, রাতে দামুড়হুদা থানার ওসি শিকদার মশিউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দামুড়হুদা উপজেলার দর্শনা মোবারকপাড়ার ইমদাদুল হকের স্ত্রী বিউটি খাতুন (২৮), দক্ষিণ চাঁদপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে মনিরুল ইসলাম (৩৫), শ্যামপুর গ্রামের মৃত শামসুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম (৩৪) ও কাদিপুর গ্রামের লিয়াকত আলীর ছেলে মজিবর রহমান (৪৫) কে আটক করে। তাদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে।
ঢাকা, ৮ জুলাই (টা্ইমনিউজবিডি.কম)//এসএইচ





