রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬৪ জনকে গ্রেফতার করেছে।
ডিএমপি’র নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রোববার (২৯ আগস্ট) সকাল ৬টা থেকে সোমবার (৩০ আগস্ট) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
আজ সোমবার ( ৩০ আগস্ট ) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম এ তথ্য জানান।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২ হাজার ৪২১ পিস ইয়াবা, ৮টি নেশা জাতীয় ইনজেকশন, ১৬৬ গ্রাম হেরোইন, ৩৯৫ বোতল ফেনসিডিল ও ২ কেজি ৭৩০ গ্রাম ওজনের ৮০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫১টি মামলা হয়েছে বলেও জানান এডিসি ইফতেখায়রুল।
এইচএন





