ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)'তে ১২০০ পিস ইয়াবাসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। সোমবার ভোর ৪ টার দিকে মহসীন হলে রেড দিয়ে তাদের কে ইয়াবাসহ আটক করা হয়।
আটককৃতরা হলেন- সুব্রত কুমার, সঞ্জয় দত্ত, বাচ্চু মিয়া, শহীদুল, কাবুল, শহীদুল।
শাহবাগ থানার এসআই হানিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে পুলিশ। আটককালে তাদের কাছ থেকে ১২শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তাদেরকে আটক করে শাহবাগ থানায় রাখা হয়েছে। তবে এখনো পর্যন্ত এ বিষয়ে মামলা হয়েছে কিনা তিনি বলতে পারেন নি।
এমকে





