গাজীপুরের সাবেক জেলা প্রশাসক সৈয়দ মিজানুর রহমানকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষা করায় তাকে এ শাস্তি দেওয়া হয়।
বৃহস্পতিবার বিচারপতি শরিফ উদ্দিন চাকলাদার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
মিজানুর রহমান বর্তমানে সাভারে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন।
[b]ঢাকা, ২৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]