সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর গুলশানের বাসভবনের পাশে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মঙ্গলবার দুপুর ১টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরের দিকে হঠাৎ করে তার বাসভবনের গেটের বাম পাশে বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসলেও এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এ ব্যাপারে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, সংসদ উপনেতা সাজেদা চৌধুরীর বাড়ির পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হয়নি।

কেবি