নারায়ণগঞ্জে শীতলক্ষ্যায় ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ বাংলাদেশ ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজির দ্বিতীয় বর্ষের ছাত্র রাকিবুল হাসানের (২০) লাশ সোমবার উদ্ধার করা হয়েছে।
নারায়ণগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, সোমবার বেলা সাড়ে ১১টায় শীতলক্ষ্যা নদীর কেরোসিন ঘাট এলাকায় রাকিবুলের লাশ ভেসে ওঠে।
তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুর কাদের জানান, শুক্রবার ট্রলার ডুবির পর ওই সময়ে কেউ নিখোঁজের দাবি করেনি। কিন্তু তার পরেও নদীতে তল্লাশি অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ ও নৌ পুলিশ ফাঁড়ি।
পরে শনিবার রাকিবুলের বাবা নিখোঁজ দাবি করে সদর মডেল থানায় একটি জিডি করেছিলেন।
শুক্রবার নারায়ণগঞ্জের বন্দর উপজেলার শীতলক্ষ্যা নদীর বন্দর সেন্ট্রাল খেয়াঘাট এলাকায় কার্গো জাহাজের ধাক্কায় ২৫-৩০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবে যায়।
ঢাকা, ২১ জুলাই (টাইমনিউজবিডি.কম)এসআর





