অনলাইনে ক্যাসিনো ব্যবসার মূলহোতা সেলিম প্রধানের বাসা থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ, নগদ টাকা ও বিদেশি মুদ্রা জব্দ করা হয়েছে।
সোমবার রাত সাড়ে ৯টায় রাজধানীর গুলশান-২ এর ১১/এ রোডে সেলিম প্রধানের অফিসে অভিযান শুরু করে র্যাব।
মঙ্গলবার র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযান এখনও চলছে। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) মিজানুর রহমান জানান, সেলিম প্রধানের কার্যালয় থেকে বিপুল পরিমাণ মদ ও দেশি-বিদেশি অর্থ উদ্ধার করা হয়েছে।
পরে দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থাই এয়ারওয়েজের ব্যাংককগামী একটি ফ্লাইট থেকে সেলিমকে আটক করে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে ফ্লাইট ছাড়ার আগমুহূর্তে তাকে আটক করা হয়। এরপর সেলিমের দেওয়া তথ্যের ভিত্তিতে তার কার্যালয়ে অভিযান চালানো হয়।
র্যাব জানায়, সেলিম প্রধান অনলাইন ক্যাসিনোর মূলহোতা। তিনি পি-২৪ নামে একটি অনলাইন ক্যাসিনোর মাধ্যমে অর্জিত আয় বিদেশে পাচার করে আসছিলেন।
এএস





