শাহজাহানপুর থানার নাশকতার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৩ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির তারিখ পিছিয়ে আগামী ১৮ জুলাই দিন ধার্য করেছেন আদালত।

আসামিপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে আজ ঢাকা মহানগর হাকিম আতিকুর রহমান অভিযোগ গঠনের শুনানির জন্য এ দিন ঠিক করেন।

ফখরুলের আইনজীবী জয়নাল আবেদীন মেজবা জানান, আজ মামলাটিতে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল। এ দিন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদালতে হাজির হলেও অপর আসামিরা আদালতে হাজির না হওয়ায় তাদের পক্ষে সময়ের আবেদন করা হয়। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে ১৮ জুলাই অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করেন।

এসএম