রাজধানীর মিরপুর-১২ এর কালশী এলাকায় ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরির দায়ে তিন কারখানাকে ৪ লাখ টাকা জমিমানা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২) এর ভ্রাম্যমাণ আদালত।
শনিবার বিকালে এ অভিযান চালায় র্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত।
র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান জানান, তিনটি প্রতিষ্ঠানের কোনোটির বিএসটিআই-এর অনুমোদন নেই। অস্বাস্থ্যকর পরিবেশে ও বিভিন্ন ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করে তারা আইসক্রিম তৈরি করে আসছিলো।
অভিযান চালিয়ে দেখা যায়, নারকেল ও খেজুরের গুড় মিশিয়ে এবং বিভিন্ন ক্ষতিকর ফ্লেভার মিশিয়ে এই আইসক্রিম তৈরি করা হচ্ছে। যা মানব স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর।
বিএসটিআই অধ্যাদেশ ১৯৮৫ সংশোধনী ২০০৩ এর ১৯ ও ২৪ ধারা লংঘনের দায়ে তিন কারখানাকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে জানান তিনি
এসএইচ





