খাগড়াছড়ি জেলার মাটিরাঙা পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ইউসুফ চৌধুরীসহ পৌরসভার তিন কর্মকর্তার বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে মাটিরাঙা থানায় মামলা দায়ের করেছে দুদক।

বুধবার রাতে মামলাটি নথিভুক্ত হয়েছে বলে স্বীকার করেছেন মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন টিটু।

তিনি জানান, সাবেক পৌর মেয়র তার আমলে ভুয়া প্রকল্প দেখিয়ে পৌর সচিব অনিল চন্দ্র ত্রিপুরা, কার্য সহকারী আনোয়ার হোসেন ও হিসাবরক্ষক প্রশান্ত কুমার সাহাকে নিয়ে উন্নয়ন বরাদ্দের তিন লাখ টাকা আত্মসাৎ করেন। দীর্ঘদিন এ বিষয়ে তদন্ত করে বুধবার রাতে দুদকের সহকারী পরিচালক (রাঙামাটি অফিস) জাহিদ সালাম চারজনকে আসামি করে মামলাটি দায়ের করেন।

এমই